ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে সাতসকালে ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 March, 2025, 7:21 PM

রাজধানীতে সাতসকালে ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

রাজধানীতে সাতসকালে ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

রাজধানীর শাহজাহানপুর এলাকায় দুর্বৃত্তরা এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রুহুল আমিন (৫৫) শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার মুদি দোকানের মালিক। রোববার ভোর ৬টার দিকে শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার পর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনেরা। 
আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছেই মুদি দোকানের ব্যবসা করতেন তাঁর ভগ্নিপতি।

 রোববার ভোর ছয়টার দিকে দোকান খুলেছিলেন তিনি। এ সময় অজ্ঞাত পরিচয়ের ২থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসেই রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তাঁর দুই হাতের রগ কেটে দেয়। আমানুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাঁর।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সকালের দিকে জখম অবস্থায় ওই মুদি ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status