ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2025, 3:56 PM

লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী

লক্ষ্মীপুরে সমাহিত হলেন অভিনেতা শাহবাজ সানী

ছিলেন এক স্বপ্নবাজ অভিনেতা। অল্প বয়সেই হৃদ রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তরুণ অভিনেতা শাহবাজ সানী। গতকাল রাতে উত্তরায় কয়েকজন পরিচালকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সানী। এসময় হঠাৎ তার কাশি উঠে এবং সে মাটিতে গড়িয়ে পড়ে যায়।

এরপর তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। এরপর রাত তিনটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরপর তাকে ভোরেই নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে নিয়ে যাওয়া হয়। আজ বাদ জোহর সেখানে জানাজা শেষে সেখানকার গোরস্থানে অভিনেতাকে দাফন করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সানীর বন্ধু ও নাট্য পরিচালক মাসরিকুল আলম।

তিনি জানান, গতকাল রাতে যখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলো তখন আমাকে জানিয়েছিলেন যে, আমার বাসায় আসবেন। রাতে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করবেন। এরপর খবর পেলাম তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এসে দেখলাম তিনি আর নেই।

এদিকে অভিনেতার বিদায়ে শোকে মুহ্যমান বিনোদন অঙ্গন। জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ইমরাউল  রাফাত, রাফাত মজুমদার রিংকু থেকে শুরু করে অনেক অভিনয়শিল্পী-নির্মাতা সানীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন। 

শাহবাজ সানী অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আব্দুল্লাহ’, ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status