ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার মনে অনেক আরাম: রুনা খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2025, 3:25 PM

আমার মনে অনেক আরাম: রুনা খান

আমার মনে অনেক আরাম: রুনা খান

প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন অভিনেত্রী ও মডেল রুনা খান। বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং যেন কোনো বাধা নয় তার কাছে। কখনও বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে, ভক্তদের মুগ্ধ করতে যেন সর্বদা একটা নিবেদিত প্রাণ রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খান উল্লেখ করেছেন যে, অতিরিক্ত ওজনের কারণে তিনি এক সময় শারীরিক অসুবিধা বোধ করেছেন। 

সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘অতিরিক্ত ওজনের কারণে খুব শারীরিক অসুবিধা বোধ করেছি আমরা হাঁটুতে ব্যথার পাশাপাশি আমার ব্যাক পেইন হতো। সে সময় কাটিয়ে উঠে এখন একটু স্বাস্থ্যকর জীবন যাপন করার চেষ্টা করি।’

তার কথায়, ‘বয়স কোনো নম্বর না, সৃষ্টিকর্তা একটা সংখ্যা দিয়ে পাঠিয়েছেন। তিনিই জানেন সংখ্যাটা কত ওখান থেকে এক বছর করে কিন্তু কমছে। আর তার কাছে যে সংখ্যাটা রাখা আছে সেই সংখ্যা থেকে কমছে।’

রুনা খানের ভাষ্য, ‘আমি ভাত, মাছ, ডাল, শাক-সবজি এসব খাই তবে হ্যাঁ আমি একটা স্বাস্থ্যকর জীবনের মধ্যে থাকার চেষ্টা করি । ৭-৮ ঘণ্টা ঘুম, যেটুকু খাবার খাওয়া দরকার সেটুকু খাওয়া আর আমার মন ভালো অনেক আমার মনে অনেক আরাম।’

শেষে বলেন, ‘আমার পরিবার আমার বন্ধুবান্ধব ওরা অনেক ভালো মানুষ। আমার আশে-পাশে খুব সুন্দর মানুষ দ্বারা বেষ্টিত। আমি মানসিকভাবে খুব আরামে আছি ভালো আছি সুন্দর আছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status