|
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত
নতুন সময় ডেস্ক
|
![]() সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) তাদের বিবৃতিতে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিল হুররাস আল-দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা, তবে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি। সেন্টকম আরও জানিয়েছে, এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের ওপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল। এর আগে ৩০ জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলায় হুররাস আল-দিনের সিনিয়র সদস্য মুহাম্মদ সালাহ আল-জাবিরকে হত্যা করেছিল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হুররাস আল-দিন ২০১৯ সালে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, আমরা আমাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
