ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে করলেন লাক্স তারকা শানু, পাত্র কে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2025, 12:11 PM

বিয়ে করলেন লাক্স তারকা শানু, পাত্র কে?

বিয়ে করলেন লাক্স তারকা শানু, পাত্র কে?

এক সময় নিয়মিত কাজ নাটকে করতেন লাক্স তারকা অভিনেত্রী শানারেই দেবী শানু। বর্তমানে ব্যস্ত রয়েছেন লেখালিখি নিয়ে। এরই মধ্যে সুখবর পাওয়া গেল তিনি বিয়ে করেছেন একজন প্রকৌশলীকে।

মাহবুব জামিল পুলক নামের একজনকে বিয়ে করেছেন শানু। যিনি প্রকৌশলী হলেও রয়েছেন লেখালিখির সঙ্গে। এক বছর আগে বিয়ে করেছেন তারা।

শানু সংবাদ মাধ্যমকে জানান, তারা বিয়ে করেছেন গত বছরের ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।

শানু বলেন, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি আমি জানাইনি। আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিসিয়ালি জানাইনি। বইমেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় আরও অনেকেই জেনেছেন।’
 
তিনি বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের, তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করি।’

মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। আমরা দুজনই শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’
 
প্রসঙ্গত, শানারেই দেবী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। অভিনেত্রী জানান, দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্ক অনেকদিন আগেই ইতি টেনেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status