ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
দীর্ঘ দেড় যুগ পর যুক্তরাজ্যে মঞ্চ মাতাবেন আসিফ আকবর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 17 February, 2025, 11:25 AM

দীর্ঘ দেড় যুগ পর যুক্তরাজ্যে মঞ্চ মাতাবেন আসিফ আকবর

দীর্ঘ দেড় যুগ পর যুক্তরাজ্যে মঞ্চ মাতাবেন আসিফ আকবর

দীর্ঘ দেড় যুগ পর যুক্তরাজ্যে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস কনসার্টে তিনি মঞ্চ মাতাবেন তাঁর পুরো দল নিয়ে।

আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দি রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন, যেখানে সহযোগী হিসেবে থাকছে যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি।

আয়োজকদের মতে, যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা। আসিফ আকবর কনসার্টে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন, যার জন্য শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতোমধ্যে তাঁর সঙ্গে আয়োজকদের চুক্তি চূড়ান্ত হয়েছে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ আকবর জানিয়েছিলেন যে, আয়োজকদের অপেশাদার আচরণের কারণে তিনি কনসার্টে অংশ নেবেন না। তবে, গত সপ্তাহে তিনি জানান যে, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে এবং তিনি কনসার্টে গান গাইবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status