|
রাঙ্গাবালীতে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত
মো.বাচ্চু ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
|
![]() রাঙ্গাবালীতে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত রবিবার (১৬ ফেব্রয়ারী) সকাল ১০টায় রাঙ্গাবালী ইউনিয়নের কাছিয়া বুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাইজিদ আহম্মেদ। উক্ত প্রতিষ্ঠানের দাতা মো. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভপতি রাফেজা পারবিন, সাধারণ সম্পাদক সাহিন ফরাজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বশার, সদর ইউনিয়নের যুবদলের সভাপতি মাইকেল তালুকদার, কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাসেদ মাষ্টার সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বল নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে রাঙ্গাবালী ইউনিয়নর মোট ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
