ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2025, 8:08 PM

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০) ও ঠাকুরগাঁও জেলার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম মাসুদ (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিত্বে (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃদ ১টি কাভার্ডভ্যান, ২টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ডভ্যান যোগে মাদকদ্রব্য পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। 

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status