ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 December, 2024, 7:04 PM

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর রুপাতলি হাউজিং ও কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেডিসি বালুর মাঠ এলাকার বজলু খানের ছেলে মো. সবুজ খান (৩২), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্ৰামের মনির হোসেনের ছেলে আহসান মোর্শেদ নাফি (২৪), একই এলাকার রকিবুল ইসলামের ছেলে নিয়ামুল ইসলাম (২৪) ও নলছিটির মালিপুর গ্ৰামের মো. আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়।

এ সময় ঐ ভবন থেকে ৭৮ পিচ ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়। এছাড়া পৃথক আরো একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্ৰাম গাঁজাসহ সবুজ খানকে আটক করা হয়।

পরিদর্শক সিরাজুল ইসলাম দৈনিক নতুন সময়কে জানান,উভয় ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status