|
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
নতুন সময় ডেস্ক
|
![]() ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কিছুক্ষণ আগে তেল আবিবসহ মধ্য ইসরায়লে বিমান হামলার সাইরেন বাজানো হয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের মধ্যাঞ্চলে সাইরেন বাজানোর পরেই একটি সারফেস-টু-সারফেস মিসাইল পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে যে অতিক্রম করে তা শনাক্ত করা হয়। এটি একটি খোলা এলাকায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ওই অঞ্চলে বিশাল আওয়াজও শোনা গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা থেকেই এই শব্দ। প্রত্যক্ষদর্শী বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা মাঠে ধোঁয়া উড়তে দেখা গেছে। এর আগে গত জুলাই মাসে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবে দীর্ঘ পাল্লার ড্রোন দিয়ে হামলা চালায়। সেই হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
