ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁয়ে বিএনপির নেতা-কর্মীরা অন্যায় কাজে জড়িত থাকলে বহিষ্কার করা হবে : মির্জা ফয়সল আমীন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Sunday, 1 September, 2024, 1:03 PM

ঠাকুরগাঁয়ে বিএনপির নেতা-কর্মীরা অন্যায় কাজে জড়িত থাকলে বহিষ্কার করা হবে : মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁয়ে বিএনপির নেতা-কর্মীরা অন্যায় কাজে জড়িত থাকলে বহিষ্কার করা হবে : মির্জা ফয়সল আমীন

দেশের চলমান পরিস্থিতির উপরে বিবেচনা করে ঠাকুরগাঁওয়ে জরুরী সভা করেছে জেলা বিএনপি। এসময় দলীয় নেতাকর্মীরা কোন ধরনের অন্যায়ের সাথে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করা হবে  বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। 

শনিবার (৩১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের কালিবাড়ী এলাকায় অবস্থিত মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

এসময় বিএনপির নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে যদি কোনো চাঁদাবাজের সঙ্গে, কোন নাশকতার সঙ্গে বিএনপির কোন নেতার সম্পৃক্ততা থাকে তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব অ্যাড.আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status