ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Saturday, 31 August, 2024, 8:50 PM

নোয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন

নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে, ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

শনিবার দুপুরে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বলেন, এলাকায়  একটি দোকানে নিহত তোতা সহ কয়েক জন বসে গল্প করা অবস্থায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী সন্ত্রসী আব্দুর রাজ্জাকের সন্ত্রাসী বাহিনী যুবলীগ সন্ত্রাসী আবুল কালাম, শেখ বেলার, হিরন, খোকা সহ ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল গেল শুক্রবার বিকালে কুপিয়ে আহত করলে রাতেই ঢাকায়  একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এবং উক্ত খুনের ঘটনায় একটি মহল চক্রান্ত করে তাকে জড়ানোর চেষ্টা করে। তাই তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত ও শাস্তির দাবী জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status