|
নোয়াখালীতে এখনও ২০ লাখ মানুষ পানিবন্দি
নতুন সময় প্রতিবেদক
|
![]() নোয়াখালীতে এখনও ২০ লাখ মানুষ পানিবন্দি এখনও প্রায় ২০ লাখ বাসিন্দা পানিবন্দি অবস্থায় আছেন। বেশিরভাগ মানুষের ঘরবাড়ি ডুবে আছে। তাদের মধ্যে আতঙ্কের রয়েছেন অনেকে। আশ্রয় কেন্দ্রেগুলোতে এখনও ২ লাখের বেশি মানুষ ঠাঁই নিয়ে আছেন। নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান জানান, শুক্রবার পর্যন্ত জেলার ৮ উপজেলার ৮ পৌরসভা ও ৮৭ ইউনিয়নে ২০ লাখ ২০ হাজার তিন’শ জন পানিবন্দি অবস্থায় রয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতেও বানবাসী মানুষের ভিড় বেড়েই চলছে। সেখানে এখন তিল ধারনের জায়গা নেই। সব মিলিয়ে পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের দুঃখ-কষ্ট আর দুর্ভোগের শেষ নেই। শুক্রবার পর্যন্ত জেলার ১ হাজার ৩৮৯টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৯৩ হাজার ৩৩৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানিয়েছেন। তিনি বলেছেন, “সরকারি ত্রাণ সহায়তা হিসেবে এ পর্যন্ত ৭৯৮ মেট্রিকটন চাল, ৩০ লাখ ৯৪ হাজার টাকা এবং ১১’শ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।”
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
