ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 12:40 PM

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩০

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কাজে যাওয়ার পথে দুইজন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এছাড়া সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রায় দুই হাজার ছাত্র-জনতা। কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিল প্রায় অর্ধশত পুলিশ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। 

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে সকাল ১০টার দিকে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status