ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
আজ যেসব স্থানে বিক্ষোভ করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 4 August, 2024, 10:44 AM

আজ যেসব স্থানে বিক্ষোভ করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আজ যেসব স্থানে বিক্ষোভ করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অসহযোগের পাশাপাশি রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়।


আজ রবিবার একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বিক্ষোভ ও গণসমাবেশ করবেন তারা।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা আজ ২টি সেক্টরে কর্মসূচী পালন করবেন।

এর মধ্যে সকাল ১১টায় উত্তরা সকল বিশ্ববিদ্যালয়, নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও মানারাত ইউনিভার্সিটি এবং আশেপাশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ঘোষিত বসুন্ধরা গেইটের সামনে ১ দফা ১ দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচী পালন করবে।

সেক্টর- ২ এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স, সাউথইস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ বদরুন্নেসা কলেজ এবং রামপুরার আশেপাশের অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ঘোষিত রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ১ দফা ১ দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচী পালন করবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া বর্তমান সরকার পদত্যাগের পর একটি জাতীয় সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন তারা।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status