|
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান এর দাফন সম্পন্ন
রিফাত,নাগরপুর
|
|
নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান এর দাফন সম্পন্ন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান(আজমত মুন্সী) (৯০) শনিবার (১৩ই জুলাই ) সকাল ৯ ঘটিকায় বার্ধক্য জনিত কারনে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে বাদ আছর তেবাড়িয়া সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি সাংবাদিক আজিজুল হক বাবু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়-স্বজন। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ ছেলে ৫ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
