ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক, যান চলাচল বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 July, 2024, 6:08 PM

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক, যান চলাচল বন্ধ

পানির নিচে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক, যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। সোমবার সকাল থেকে এ জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টি হওয়ায় সড়কে পানি জমে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। 

জানা যায়, বৃষ্টির পানিতে সকাল থেকে মহালছড়ির চব্বিশ মাইল সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। এতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে, জেলায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লা টিলা এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে মাঠে নামেন জনপ্রতিনিধিরা। এছাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের ঝুঁকিতে থাকা এলাকার আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। আর ভারী বর্ষণ অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status