|
বান্দরবানে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিবেদক
|
![]() বান্দরবানে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, সড়কটি সচল করতে বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বান্দরবান জেলা ও রুমা উপজেলার দুটি ইউনিট একসঙ্গে কাজ শুরু করেছে। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দুইদিনের টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবান-রুমা সড়কের দুটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এর ফলে রুমার সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। শিগগিরই সড়কটি আবার সচল করা সম্ভব হবে। বান্দরবানে পাহাড় ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
