|
নজরকাড়া লুকে ধরা দিলেন নুসরাত জাহান
নতুন সময় ডেস্ক
|
![]() নজরকাড়া লুকে ধরা দিলেন নুসরাত জাহান সম্প্রতি ইনস্টাগ্রামে এ অভিনেত্রী খোলামেলা ৫টি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ক্যাপশানে লিখেছেন, ‘শেষের ছবিটি দেখুন, এটাই আমার আসল জিনিস।’ এবার তারই ধারাবাহিকতায় নুসরাত জাহানকে সবুজ রঙের কো-অর্ড সেটে অনুরাগীদের মাঝে উষ্ণতা ছড়াতে দেখা গেলো। খোলা শার্টে নিজেকে অন্যভাবে সাজিয়েছেন এ অভিনেত্রী। তাতে আবার রয়েছে সাদার কারুকাজ। ক্যামেরার সামনে একেবারে বোহেমিয়ান ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। আকর্ষণীয় এ পোশাকের সঙ্গে মিল রেখে হাতে পরেছের চুড়ি কানে দুল আর রোদ চশমায় নুসরাত ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছে। এ অভিনেত্রীর ঠোঁটে রয়েছে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চোখের চাহনি ও উষ্ণ হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে। নজরকাড়া এই লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। প্রকাশ শর্মা নামে এক ভক্ত লিখেছেন, ‘তুমি হাফপ্যান্ট পড়লে যে আমার কাছে তোমারে কতটা ভালো যা বলে বুঝাতে পারবো না।’ কুমার নামে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘তোমার এ রূপের রহস্যের পেছনে কী রয়েছে? তোমার গোলাপি ঠোঁট টানাটানা চোখ আমাকে পাগল করে ফেলেছে, যদি কখনও সম্ভব হয় তোমার সঙ্গে দেখা করবো।’ অনেকেই মজা করে লিখেছেন, তোমার হাত কাটা কেন? কার জন্য এত কষ্ট। উল্লেখ্য, ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা নামক একটি সৌন্দর্য প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন নুসরাত। তার সৌন্দর্যের কারণে তিনি মডেলিং-এ সুযোগ পান। এরপর তিনি জিতের বিপরীতে এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’ চলচ্চিত্রে অভিনয় করে অনুরাগীদের মাঝে সুপরিচিত হন। এর প্রায় দুই বছর পর মুক্তি পায় দেবের বিপরীতে এবং রাজিব বিশ্বাস পরিচালিত তার দ্বিতীয় চলচ্চিত্র খোকা ৪২০। এই চলচ্চিত্রটি অত্যধিক জনপ্রিয়তা তাকে সাফল্যের অন্যতম শিখরে নিয়ে যায়। এরপর মুক্তি পায় অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি ছবিটি। তিনটি ছবিতেই এসকে মুভিজ প্রযোজনা করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
