ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কে হচ্ছেন ভারতের নতুন কোচ, ধারণা দিলেন বিসিসিআই সভাপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 July, 2024, 12:03 PM

কে হচ্ছেন ভারতের নতুন কোচ, ধারণা দিলেন বিসিসিআই সভাপতি

কে হচ্ছেন ভারতের নতুন কোচ, ধারণা দিলেন বিসিসিআই সভাপতি

আগেই জানা গিয়েছিল, টি-২০ বিশ্বকাপ শেষে ভারতের হেড কোচের দায়িত্ব ছাড়বেন রাহুল দ্রাবিড়। নবম টি-২০ বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ জেতাতে পর্দার আড়ালে থেকে কাজ করেছেন তিনি। এবার তার বিদায়ের পালা। এরই মধ্যে তার বিকল্প খুঁজতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

দীর্ঘ ১১ বছর পর আইসিসির শিরোপা জয়ের ম্যাচ দিয়েই নিজেদের টি-১০ ক্রিকেটের ইতি টেনেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র তিন ক্রিকেটার। একইসঙ্গে শেষ হয়েছে কোচ রাহুল দ্রাবিড় অধ্যায়ও। 

শিরোপা জেতার মাধ্যমে বিসিসিআই-এর সঙ্গে চুক্তি শেষ হয়েছে ‘দ্য ওয়াল’–এর। নতুন কোচের জন্য এরইমাঝে অবশ্য খোঁজ করা শুরু করেছে।  নতুন কোচের তালিকায় শুরুতে অনেকের নাম শোনা গেলেও এই মুহূর্তে টিকে আছে একজনের নাম। 

এবারের আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) শিরোপা জয়ে মাস্টার মাইন্ড হিসেবে আখ্যা পায় গৌতম গম্ভীর। এতে করেই তার নামটা উচ্চারিত হতে থাকে জোরেশোরে। তারই ধারাবাহিকতায় ধারণা করা হচ্ছে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য হতে যাচ্ছেন পারেন দ্রাবিড়ের উত্তরসূরী। 

এবার এমন গুঞ্জনের মাঝে নতুন করে ঘি ঢাললেন বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি। গম্ভীরের কোচ হওয়ার গুঞ্জনে তাকে বেশ ইতিবাচকই শোনা গেল, ‘গম্ভীরের প্রচুর অভিজ্ঞতা। ও দায়িত্ব নিলে ভারতীয় ক্রিকেটের ভালোই হবে। ওর অভিজ্ঞতা ভারতের প্রয়োজন। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট খেলেছে গম্ভীর। এমন এক জনকেই ভারতের কোচ হিসাবে প্রয়োজন।’ 

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাবেক এই ওপেনা বলেছিলেন, ‘ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।’ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status