|
তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, বহু হতাহত
নতুন সময় ডেস্ক
|
![]() তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ, বহু হতাহত সিকিউরিটি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, বিস্ফোরণে আশেপাশের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ওই বাড়ির সামনে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসময় এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়। তুরস্কের সরকারি কর্মকরাতারা জানিয়েছেন, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রার্থমিকভাবে সন্দেহ করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন পোস্ট হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে। পরবর্তী সময়ে দেশটির কর্তৃপক্ষ জানান, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাংক বদল করে নতুন লাগিয়েছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
