নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চৌমুহনী-চৌরাস্তা সংলগ্ন মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় এক্সিকিউটিভ অফিসার শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. সাহেদ শারিয়ার ও ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা এই নতুন শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি চৌমুহনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফেনী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মুজিব হক মজুমদার, মাইজদী শাখার ম্যানেজার ইফতেখার করিম, কাজিরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, সোনাইমুড়ি শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবুল ফয়েজ, ঢাকার হেড অফিসের মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান বাচ্চু, নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু সহ আরো অনেকে।
এই সময় ব্যাংকের অতিথি সহ কর্মকর্তারা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএসসি। প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারন করে তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে ইউসিবি ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।