|
কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() কাজিপুরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় যমুনার ব্যাপক ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় গত সপ্তাহে সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় পাউবোর কর্মকর্তাদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে পাউবো ভাঙন রোধে দশ হাজার জিওব্যাগ বরাদ্দ দেয়। সরেজমিন রবিবার সকালে সানবান্ধা ঘাট এলাকায় গিয়ে নদীপাড়ের মানুষদের মাঝে এই কাজকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে। স্থানীয় লোকজন ঘাটপাড়ে এসে নিজেরাই নৌকা থেকে জিওব্যাগ নামানোর কাজে সহেেযাগিতা করছেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙনরোধে এমপি জয় সাহেব এগিয়ে এসেছেন। তার প্রচেষ্টায় আজ পাউবো ভাঙনরোধে কাজ শুরু করেছে। এলাকার মানুষ এই কাজে খুব খুশি। সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও)হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
