ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা শুরু: বিএম সহ ৪৮২ জন পরীক্ষার্থী,অনুপস্থিত ৫ জন
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Sunday, 30 June, 2024, 3:15 PM

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা শুরু: বিএম সহ ৪৮২ জন পরীক্ষার্থী,অনুপস্থিত ৫ জন

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা শুরু: বিএম সহ ৪৮২ জন পরীক্ষার্থী,অনুপস্থিত ৫ জন

সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি)সকাল ১০টা থেকে রাঙামাটির রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা ও বিএম শাখা বিভাগে মোট ৪শ’ ৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান  রাজস্থলী  সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ।জেনারেল ব্যধিত বিএমের ২৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তিনি আরোও জানান,রাজস্থলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৪শ’ ৫৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে  রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সরকারি কলেজ  হতে ১শ’ ৭৪ জন এবং চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া  ডিগ্রী কলেজ হতে ১শ’ ৪০ জন ও রাজস্থলী সরকারি কলেজ হতে ১শ ৪৮ জন ও বিএম ২৪ জন  পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে, প্রথমদিন কেন্দ্র পরিদর্শন করে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন রাজস্থলী উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে।পরীক্ষা চলাকালিন কোন বিশৃঙ্খলা  নজরে পড়েনি। এবার প্রথম দিনে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। পরীক্ষা দিতে আশা এক শিক্ষার্থী বলেন পরীক্ষার প্রথম দিনে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে।আমাদের পরীক্ষার সেন্টার পর্যন্ত আসতে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাম।
কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। সার্বক্ষনিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আইন - শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status