ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
স্বামীর মোটরসাইকেল কেড়ে নিল স্ত্রীর প্রাণ
বাধন ঘোষ শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশ: Sunday, 30 June, 2024, 1:49 PM

স্বামীর মোটরসাইকেল কেড়ে নিল  স্ত্রীর প্রাণ

স্বামীর মোটরসাইকেল কেড়ে নিল স্ত্রীর প্রাণ

স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে ননদের বাড়ি থেকে ফিরছিলেন গৃহবধূ শিপ্রা রানী রূপা (২৫)। এসময় অসর্তকতাবসত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,  সেখানে তার মৃত্যু হয়।

শনিবার (২৯ জুন) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিপ্রা রানী রূপা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের সিংগাচুড়া এলাকার তপন হালদারের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মাদারীপুরের কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের শিপ্রা রানী রূপার সঙ্গে বিয়ে হয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সিংগাচুড়া গ্রামের তপন হালদারের। তপন হালদার পেশায় ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। ছুটির দিন থাকায় গত শুক্রবার স্বামী তপন হালদারের সঙ্গে কালকিনি উপজেলার রাজারচর গ্রামে ননদের বাড়ি বেড়াতে গিয়েছিলেন শিপ্রা রানী রূপা। শনিবার দুপুরে সেখান থেকে ভেদরগঞ্জে ফিরছিলেন তারা। ফেরার পথে শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় আসলে অসতর্কতাবসত তপন হালদারের মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হোন শিপ্রা রানী রূপা। সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 নিহতের স্বজন পূর্ণিমা হালদার গ্র বলেন, আমাদের কাকি সড়ক দুর্ঘটনা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে, আমাদের পরিবার কেনো ভাবেই মেনে নিয়ে পাড়ছে না।আমার কাকিমার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। 

নিহতের প্রতিবেশী কিরণ হালদার নামে একজন বলেন, দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। গতকাল বোনের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ওনার শিপ্রা রানী রূপা মাথায় গুরুতর আহত হয়। পরে ঢাকার হাসপাতালে সে মারা যায়। 

স্থানীয় ইউপি সদস্য রুহুল ওঝা বলেন নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়েছিলাম। এমন দুর্ঘটনা হৃদয়বিদারক।

এবিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, শিপ্রা রানী নামে এক গৃহবধূ আংগারিয়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে ঢাকা মেডিকেলে বসে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status