ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
রেল লাইন কাটায় দুর্ঘটনা: নাশকতা মামলায় গ্রেফতার গাজীপুর সিটি কাউন্সিলর
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 30 June, 2024, 12:46 AM

রেল লাইন কাটায় দুর্ঘটনা: নাশকতা মামলায় গ্রেফতার গাজীপুর সিটি কাউন্সিলর

রেল লাইন কাটায় দুর্ঘটনা: নাশকতা মামলায় গ্রেফতার গাজীপুর সিটি কাউন্সিলর

গাজীপুর জেলার শ্রীপুরের বন খড়িয়ায় ইংরেজি ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রেল লাইন কেঁটে নাশকতা সৃষ্টির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় ইতিপূর্বে গ্রেফতার হওয়া আসামীদের স্বীকারোক্তিতে তার নাম আসায় তাকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া কাউন্সিলর হলেন শাহিন আলম। তিনি গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। এছারাও তিনি ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। তারপরেও তিনি ওই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরের পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান। তিনি জানান, গ্রেফতার কাউন্সিলর সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে আমরা তাকে সেখান থেকে নিয়ে আসি। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর একদল দুষ্কৃতিকারী ভোর আনুমানিক ৩ টা থেকে ৪ টার মধ্যে গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনঘরিয়া চিনাই রেল ব্রীজের পাশে ২০ ফুট রেল লাইন কেঁটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকা গামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। ওই সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নি-হ-ত হয় এবং ১০ জন আ-হ-ত হয়। ওই ঘটনায় ২৭ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ থাকে।

এ ঘটনার ৩৮ ঘণ্টা পর বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়। এ নাশকতা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভুঁইয়া-সহ ৭জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৭ আসামীর মধ্যে ৫ জন আসামী ঢাকা জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দিয়েছে। তাদের জবানবন্দীতে শাহীন আলমের নাম প্রকাশ পায়।

তিনি আরো জানান, পূর্বে গ্রেফতার আসামীরা হলো, গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর ছায়াবিথী এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫০), নেত্রকোনা জেলার মদন থানার বারই বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে (বর্তমানে গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৮ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভাড়াটিয়া), জান্নাতুল ইসলাম (২০), ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বান্দীয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫)।

গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪নং ওয়ার্ডের তরিকুল ইসলাম দিপুর ছেলে জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২) ও গাজীপুর মহানগরীর সদর থানাধীন মধ্য ছায়াবিথী, ২৮নং ওয়ার্ডের আফতাফ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৮)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status