ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 June, 2024, 6:43 PM

শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল

চট্টগ্রাম রাহমাতুল্লিল আলামীন হজ্ব কাফেলার আয়োজনে শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস এর হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১জুন) সকাল ১০টায় চট্টগ্রাম মুরাদপুরস্থ হোটেল জামানে শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জুর সভাপতিত্বে ও পরিচালক মাওলানা সালাউদ্দিন নেজামী'র পরিচালনায় প্রধান অতিথি'র বক্তব্য দেন রাহমাতুল্লিল আলামিন হজ্ব কাফেলার পরিচালক স.উ.ম. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসার আরবী অধ্যাপক আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, বক্তব্য দেন লালিয়ারহাট হোসাইনীয়া ফাজিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ তৈয়্যব আলী আলকাদেরী, শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপের মুয়াল্লিম মাওলানা ইলিয়াস আহমদ নঈমী, কাজী মাওলানা রাহাতুল মোস্তফা আলকাদেরী, মাওলানা হাফেজ ইসকান্দর হোসাইন আলকাদেরী, শুভেচ্ছা বক্তব্য দেন নুরুল্লাহ হজ্ব কাফেলার চেয়ারম্যান মাওলানা কাজী মহিউদ্দিন। উপস্থিত ছিলেন জিশানে বাইতুল্লাহ হজ্ব কাফেলার চেয়ারম্যান মুহাম্মদ আজাদ, জুমা মোবারক হজ্ব কাফেলার সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদের পরিচালক হাফেজ মুহাম্মদ আব্দুল আজিজ, কুসুম আক্তার ভান্ডারী প্রমুখ।

শাহজালাল ইয়ামনী হজ্ব গ্রুপ ট্যুরস এন্ড ট্রাভেলস এর হজ্ব প্রশিক্ষণে চট্টগ্রামসহ আশেপাশে জেলা ও উপজেলা থেকে প্রায় ১৩৫জন হজ্ব যাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status