|
পটুয়াখালীর বাউফলে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
জাহিদ শিকদার,পটুয়াখালী
|
|
পটুয়াখালীর বাউফলে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর গতিশীলতা বাড়ানোর লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আবদুল জলিল ঝন্টু ও উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. রহমতউল্লাহ প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় ক্ষুদ্রঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
