ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 June, 2024, 3:05 PM

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চার দিন পর আবারও কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার (১ জুন) বেলা ১২টায় তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। এরইমধ্যে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এর আগে, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status