|
হঠাৎ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
নতুন সময় প্রতিবেদক
|
|
হঠাৎ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা খল অভিনেতা অভিনেতা শিবা শানু ও নবনির্বাচিত শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও সহসভাপতি নায়ক রুবেলের নেতৃত্বে সাংবাদিকদের ব্যাপক মারধর করেছে জুনিয়র শিল্পীরা। এ ঘটনায় ৯-১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকটি গণমাধ্যমের ক্যামেরাপার্সন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ২৩ এপ্রিল মিশা-ডিপজলদের আয়োজিত শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সেখানকার পরিস্থিতি এখন উত্তপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের একজন খবরের কাগজের মিঠুন আল মামুন। তিনি বলেন, আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করে কেন সাক্ষাৎকার নিচ্ছি। এ সময়, তিনি আমার ওপর হামলা চালান। মারধর শুরু করেন। এ সময় নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে জুনিয়র শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন। মিঠুন বলেন, এসময় জুনিয়র শিল্পীরা যে যেভাবে পেরেছে মারধর শুরু করে। চেয়ার উঠিয়ে মেরেছে, ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের ক্যামেরা পারসনের মাথায় ৭ টি সেলাই পরেছে। এমন আরো অনেকেই আহত হয়েছে। এছাড়াও বাংলাভিশন ও অন্যান্য গণমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে জয় চৌধুরী বলেন, ‘কেও যদি বলতে পারে আমি কারোর গায়ে হাত দিয়েছি বা বকা দিয়েছি অথবা কোন ফুটেজ দেখাতে পারে । আমার বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। যখন কয়েকজন সমিতির দেওয়ার টপকাই শানু ভাইকে মারার জন্যে আসতে ছিলো তখন আমি ঠেকাতে না পেরে এগ্রেসিভ হয়ে গেছি। বাট ওরা আমার কোন পরিচিত সাংবাদিক ছিলো না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
