ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড়ে আদালতের চাকুরীতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 6:58 PM

পঞ্চগড়ে আদালতের চাকুরীতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে আদালতের চাকুরীতে স্থানীয়দের নিয়োগের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয় প্রার্থীদের চাকুরীতে নিয়োগের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসুচী পালন  করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে জেলার আইনজীবীবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।

এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবী আবু বক্কর সিদ্দিক,, আনোয়ারুল ইসলাম খায়ের,: ওয়াদুর রহমান রাজন সহ অনেকে। বক্তারা এসময় বলেন পঞ্চগড় জজ আদালতে যতো নিয়োগ হয়েছে সবাই অন্য জেলার নাগরিক। এই জেলাতেও বেকার সমস্যা আছে। এখানেও মেধাবী চাকুরী প্রার্থীরা আছে। কিন্তু এই জেলার প্রার্থীদের চাকুরী দেয়া হয়না। এটা অন্যায়। সম্প্রতি বিভিন্ন পদে চাকুরী দেয়ার জন্য একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আগামী মাসেই নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ যেন স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পঞ্চগড়ের চাকুরী প্রার্থীদের দেয়া হয়। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা জেলা জজ আদালতে পঞ্চগড় জেলার স্থানীয়দের নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status