ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ও ফাঁকা গুলি, আহত ১৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 6:38 PM

ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ও ফাঁকা গুলি, আহত ১৫

ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ: টিয়ারশেল ও ফাঁকা গুলি, আহত ১৫

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি বর্ষণ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ১৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। বিকল্প পথে অনেক যানবাহন চলাচল করছে।

জানা গেছে, পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার প্রতিবাদে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় মধুখালী রেলগেটে মানববন্ধনের ডাক দেয়া হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচি পালনে সেখানে হাজারো জনতা সমবেত হতে থাকলে পুলিশ তাদের হটিয়ে দেয়। এ সময় সমবেতরা একাধিক ভাগে বিভক্ত হয়ে মালেকা চক্ষু হাসপাতালের সামনে, কামারখালী ব্রিজের অদূরে মাঝিবাড়িতে ও বাগাটের ঘোপঘাটসহ বিভিন্নস্থানে অবস্থান নেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষুব্ধরা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও শটগানের গুলি ছুড়ে। এতে জনতা বিক্ষুব্ধ হয়ে উঠে। এরপর মহাসড়কের বিভিন্নস্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। সেখানে পুলিশের রায়টকার মোতায়েন রয়েছে। তবে হাজার হাজার বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে পুলিশ। 

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, ডুমাইনের পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নওয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। কোথাও বুঝিয়ে, কোথাও টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপ করে তাদের নিবৃত্ত করার চেষ্টা চালায় পুলিশ। এ কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে চেষ্টা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। জেলা প্রশাসন, পুলিশ বিজিবি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status