ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে পাঠদানের পরামর্শ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 April, 2024, 4:44 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 23 April, 2024, 4:49 PM

শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে পাঠদানের পরামর্শ

শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে পাঠদানের পরামর্শ

সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। পরে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দেয়। কিন্তু আবার কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিচ্ছেন অভিভাবকরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিভাবকরা মনে করেন, অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘাটতি পূরণে অনেকটাই সহায়ক হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status