ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদুল আকসা নিয়ে আয়াতুল্লাহ খামেনির বার্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 2:36 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 16 April, 2024, 2:43 PM

মসজিদুল আকসা নিয়ে আয়াতুল্লাহ খামেনির বার্তা

মসজিদুল আকসা নিয়ে আয়াতুল্লাহ খামেনির বার্তা

আল-কুদস বা মসজিদুল আকসা নিয়ে আশার কথা শুনিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হুসাইন খামেনি। রবিবার ১৪ এপ্রিল এক এক্সবার্তায় তিনি বলেন, ‘পবিত্র আল-কুদস মুসলমানদের হাতেই থাকবে। অচিরেই মুসলিম বিশ্ব ফিলিস্তিনের মুক্তি উদযাপন করবে।’

তিনি হিব্রু ভাষায় একটি ছবির ক্যাপশনে ওই এক্স বার্তাটি লিখেছেন। জেরুজালেমের টেম্পল মাউন্টের উপর আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ফুটেজের উপর ইরানের সর্বোচ্চ নেতা ওই ক্যাপশনটি লেখেন।

শনিবার ইসরায়েলে ইরানের ঐতিহাসিক হামলার পর তিনি ওই টুইটটি করেন। ওই হামলায় ইরান থেকে প্রায় ৩৫০টি ড্রোন এবং মিসাইল ছোড়া হয়।

এর আগে জানুয়ারিতে আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় গাজা যুদ্ধের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘জায়নবাদী সত্তার অপরাধ ভুলে যাওয়া হবে না।

পৃথিবীর বুক থেকে এই সত্তা একদিন নিখোঁজ হয়ে যাবে। কেবল ইতিহাসের পাতায় থাকবে তাদের এই অপরাধ এবং হাজার হাজার হত্যাকাণ্ডের আখ্যান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status