ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রেজুলেশন করে ইমামদের সম্মানীত করার ঘোষণা পৌর মেয়র মুখলেসুর রহমানের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 5 April, 2024, 4:44 PM

রেজুলেশন করে ইমামদের সম্মানীত করার ঘোষণা পৌর মেয়র মুখলেসুর রহমানের

রেজুলেশন করে ইমামদের সম্মানীত করার ঘোষণা পৌর মেয়র মুখলেসুর রহমানের

চাঁপাইনবাবগঞ্জ পৌররসভার ইমামদের মাঝে সম্মানি ভাতা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় পৌরসভার সভাকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে তাদের ভাতা দেয়া হয়। ইমামদের হাতে এসব ভাতা তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।

১৫ টি ওয়ার্ডের ২২৫টি জামে মসজিদের ইমাম ও ৪৮ ইদগাহের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদান করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। প্রথম বারের মতো ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানি ভাতা দিলো এ প্রতিষ্ঠানটি। আগামিতেও ইমামদের নিয়ে এমন আয়োজন করা হবে বলেও জানান পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। মেয়র জানান-ইতোমধ্যে রেজুলেশন করে আগামীতেও যেন ইমামগন তাদের প্রাপ্য সম্মানী ভোগ করতে পারে,সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. সালেহ উদ্দীন, মো. জিয়াউর রহমান (আরমান), পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, কাউন্সিলর মো. মাসিদুল হক (নিখিল), মো. তৌহিদুল ইসলাম, মো. তোহরুল ইসলাম, মো. আবদুল হাই, মো. ইব্রাহিম আলীসহ অন্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status