ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সিভিল এভিয়েশনের সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 4:55 PM

সিভিল এভিয়েশনের সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সিভিল এভিয়েশনের সাবেক প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।


রোববার ২৪ মার্চ, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। আসামিদের নামে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, ২৬(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। এর পরিপ্রেক্ষিতে আসামি মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি মাসে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় আসামি মাসুদা ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত অর্জন করেছেন।

এতে আরও বলা হয়, আসামি মাসুদা ইসলাম গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আসামি মাসুদা ইসলাম তার স্বামী মো. নজরুল ইসলামের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়-বহির্ভূত টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখল করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status