|
চুয়াডাঙ্গায় মাটিতে পুতে দেয়া হলো এক মন মুরগীর মাংস, জরিমানা ৩০ হাজার
মোহাম্মদ ফখরুল ইসলাম,চুয়াডাঙ্গা
|
![]() চুয়াডাঙ্গায় মাটিতে পুতে দেয়া হলো এক মন মুরগীর মাংস, জরিমানা ৩০ হাজার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালানো হয়। অভিযানে পোল্ট্রি আড়ত,মাছ, মাংস, তরমুজ, মুরগী, ডিম ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে আন্দুলবাড়িয়ো বাজারের মেসার্স মিমপোল্ট্রি হাউস নামক মুরগীর একটি পাইকারি প্রতিষ্ঠান তদারকিকালে ভাউচার কারসাজি ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা,প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংশ সংরক্ষণ করে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৪৩ ও ৪৫ধারায় প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় ১ মন মুরগির মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। পরবর্তীতে মাছের আড়ৎ, খুচরা বাজার ও তরমুজেরপ্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার,ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সেখানে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
