|
চট্টগ্রাম প্রবাসী ক্লাবে ল্যাপটপ মোবাইল লক্ষাধিক টাকা চুরি
ইসমাইল ইমন; চট্টগ্রাম
|
![]() চট্টগ্রাম প্রবাসী ক্লাবে ল্যাপটপ মোবাইল লক্ষাধিক টাকা চুরি ক্লাব কর্তৃপক্ষ ও নগরীর কোতোয়ালি থানায় অভিযোগ সুত্রে জানাযায়। গত ১৮ মার্চ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল পরবর্তী অফিস ষ্টাফরা অফিসিয়াল কর্মকাণ্ড শেষ করে অফিসের মেইন গেইট বন্ধ করে চলে যায়। পরবর্তী দিন ১৯শে মার্চ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে অফিসে এসে দেখে মেইন গেইট খোলা ও ভিতরে আসবাবপত্র তছনছ,সকল সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাংচুর করা হয়েছে।সেই সাথে ক্যাশ কাউন্টারের লকার ভেঙে নগদ প্রায় ২ লক্ষ টাকা,ল্যাপটপ ও মোবাইল নিয়ে গেছে চোর চক্র। এই বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়েদুল হকের সাথে কথা বললে তিনি জানান এই বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।এই বিষয়ে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি বলেন। এই ক্লাবটি হচ্ছে একটি অরাজনৈতিক মানবিক সেবামূলক প্রতিষ্ঠান।এ প্রতিষ্ঠান প্রবাসীদের মানবিক সহযোগিতায়,দেশে প্রবাসে অবস্থানকারী অসহায় দুস্থদের পাশে মানবিক কর্মকাণ্ড নিয়ে পাশে দাঁড়ায়।এমন একটি প্রতিষ্ঠানে এই রকম দূর্ধর্ষ চুরির ঘটনা দু:খজনক। আশাকরি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোর চক্রকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তৎপরতা
কুড়িগ্রামে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রামের বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে: হাসনাত আব্দুল্লাহ
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
