|
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউন বস্তির আগুন
নতুন সময় প্রতিবেদক
|
|
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গোডাউন বস্তির আগুন রাজধানীর টিঅ্যান্ডটি মাঠের পাশে বনানীর গোডাউন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড়ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ২৪মার্চ, রবিবার বিকেল সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এরআগে, বিকেল ৪টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা সদস্যরাও অংশ নেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন , আগুনের খবর পেয়ে ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এছাড়া সেনা সদস্যরাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিস |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
