|
এস কে সিনহা ও তাঁর ভাইয়ের মামলার প্রতিবেদন ৩ জুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() এস কে সিনহা ও তাঁর ভাইয়ের মামলার প্রতিবেদন ৩ জুন রোববার ২৪মার্চ, মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন। ২০২২ সালের ৩১ মার্চ দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ বিভিন্ন অবৈধ পন্থায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে ট্রান্সফার করেন। তা দিয়ে আমেরিকার নিউজার্সি এলাকায় ২ লাখ ৮০ হাজার ডলার নগদ প্রদান করে বাড়ি ক্রয় করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
