ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
এখনই বাড়ি ছাড়তে হচ্ছে না সালাম মুর্শেদীকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 1:38 PM

এখনই বাড়ি ছাড়তে হচ্ছে না সালাম মুর্শেদীকে

এখনই বাড়ি ছাড়তে হচ্ছে না সালাম মুর্শেদীকে

খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে, হাইকোর্টের দেওয়া এই রায়ের ওপর ৮ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত।

বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের চেম্বার আদালত আজ রোববার এ আদেশ দেন। এর ফলে এখনই বাড়ি ছাড়তে হচ্ছে না ‌সালাম মুর্শেদীকে।

এর আগে ১৯ মার্চ এক রিট আবেদন নিষ্পত্তি করে গুলশানের ১০৪ নাম্বার রোডের ২৭ বি নম্বর বাড়ি সরকারি পরিত্যক্ত সম্পত্তি মর্মে রায় দেয় হাইকোর্ট। এছাড়া রায় হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে মধ্যে সালাম মুর্শেদীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। 

সে সময় হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, পরিত্যক্ত সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ থাকায় এটি লিজ দেওয়ার এখতিয়ার নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। দায়িত্বশীল কর্তৃপক্ষ বরাদ্দ দেওয়ার আগ পর্যন্ত এটি সরকারি সম্পত্তি হিসেবেই থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status