ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 March, 2024, 12:41 PM

বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

বড় সংগ্রহের ভিত গড়ে মধ্যাহ্ন-বিরতিতে শ্রীলঙ্কা। আবারো ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস হয়ে উঠেছেন গলার কাঁটা। দিনের শুরুতে উইকেটের দেখা পেলেও বেলা বাড়ার সাথে সাথে উইকেটের জন্য হাহাকার বেড়ে চলছে বাংলাদেশের। দিতে হচ্ছে কঠিন পরীক্ষা।

রোববার ৫ উইকেটে ১১৯ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। সকাল সকাল বিশ্ব ফার্নান্দো (৪) ফিরলে লঙ্কানরা পরিণত হয় ৬ উইকেটে ১২৬ রানে। তবে এরপর উইকেটের জন্য এক প্রকার লড়াই করতে হচ্ছে স্বাগতিকদের।


এরপর ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ও কামিন্দু মিলে গড়ে তুলেছেন অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি। যেখানে ভর করে প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ছুঁয়েছে আর কোনো উইকেট না হারিয়ে ২৩৩ রান। লিড বেড়ে হয়েছে ৩২৫, হাতে আছে এখনো ৪ উইকেট।

প্রথম ইনিংসে শতক পাওয়া ধনঞ্জয়া এই ইনিংসেও যেন হাঁটছেন সেই পথেই। ক্যারিয়ারের ১২তম শতক থেকে মাত্র ১৫ রান দূরে তিনি। কামিন্দুর সাথে মিলেছে যোগ করেছেন শতরান। ফিফটি তুলে নিয়েছেন কামিন্দুও। অপরাজিত আছেন ৫০ রানে।

সব মিলিয়ে কঠিন একটা টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ধনঞ্জয়া-কামিন্দু জুটিতে বেহাল টাইগাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status