|
খতনা করাতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু
নতুন সময় প্রতিবেদক
|
![]() খতনা করাতে গিয়ে সংকটাপন্ন আরেক শিশু বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম শিশুটিকে হাসপাতালের কেবিনে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ব্যাপারে ডা. সেলিম বলেন, সৌরভ ভৌমিক শিক্ষানবিশ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে জরুরি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জানান, এ সময় জরুরি বিভাগে কর্মরত ছিলেন উপসহকারী মেডিকেল অফিসার বিজয় কুমার দে। তাঁর অনুপস্থিতিতে সৌরভ ভৌমিক তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটান।ডা. সেলিম বলেন, পুরো ব্যাপার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। শিশুটির অবস্থা আশঙ্কাজনক নয়; এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকলে কাটার স্থান শুকিয়ে যাবে। শিশুটির বাবা আলমগীর হোসেন বলেন, ‘আমার ছেলেকে গরুর মতো তড়িঘড়ি করে খতনা করতে গিয়ে তার এ বিপদ ঘটিয়েছে। আমি তাদের ধরতে গেলে সৌরভ ভৌমিকসহ তিনজনই পালিয়ে যায়। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি জড়িতদের বিচার চাই।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
