ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ শুরু হচ্ছে পোস্তগোলা সেতুর মেরামত কাজ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 February, 2024, 11:04 AM

আজ শুরু হচ্ছে পোস্তগোলা সেতুর মেরামত কাজ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

আজ শুরু হচ্ছে পোস্তগোলা সেতুর মেরামত কাজ, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত পোস্তগোলা সেতুর মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ শুরু হচ্ছে আজ। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এ মেরামত কাজ।

মেরামত কাজ চলাকালীন সময় এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।


কাজ চলাকালীন সময় বাড়িতি যানজটের শঙ্কার কথা জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করবে।

হালকা যানবাহনের তালিকায় বাস, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। এসব যানবাহন ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে।

এদিকে বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগসহ সাতটি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। বৈঠকে যানজট নিরসন ও বিকল্প সড়ক নির্ধারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status