ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
একদিকে মাহির বিচ্ছেদের সিদ্ধান্ত, অন্যদিকে প্রাক্তন স্বামীর বিয়ের ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 11:01 AM
সর্বশেষ আপডেট: Sunday, 18 February, 2024, 11:27 AM

একদিকে মাহির বিচ্ছেদের সিদ্ধান্ত, অন্যদিকে প্রাক্তন স্বামীর বিয়ের ঘোষণা

একদিকে মাহির বিচ্ছেদের সিদ্ধান্ত, অন্যদিকে প্রাক্তন স্বামীর বিয়ের ঘোষণা

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি হঠাৎ করেই স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ নায়িকা নিজেই সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন। এ বিষয়ে মাহির প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত। সংবাদমাধ্যমকে অপু এ কথা জানিয়েছেন। সেইসঙ্গে জানালেন শিগগিরই বিয়ে করবেন তিনি।

এ বিষয়ে অপু বলেন, আমি জানতাম না, শুক্রবার রাতে সবার ফোনে খবরটি পাই। সবাই আমাকে ফোন দিচ্ছে। আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে (মাহি) আমার কোনো ধরনের যোগাযোগ নেই।

তিনি বলেন, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না।

প্রসঙ্গত, শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহি বিচ্ছেদের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি।

২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এ নায়িকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status