|
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা শনিবার (২৭ জানুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার জনগণের নয়। তারা ভারত, চীন, রাশিয়ার সরকার। তাই আমরা এই সরকারকে মানতে বাধ্য নই। এর আগে বেলা দুইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন। জড়ো হওয়া নেতাকর্মীদের খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন। দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন ইউনিট এসব মিছিল নিয়ে আসে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন এলাকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
