ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 January, 2024, 1:54 PM

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নাটোরের সিংড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহমেদ (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।


নিহত শাকিল উপজেলার চামারি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ময়নাল আলীর ছেলে এবং নাটোর এনএস সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এর আগে বিকাল সাড়ে ৩টায় ওই যুবক কলম নজরপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status