|
নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ বুধবার সকালে সেনবাগ নিজ বাস ভবনে এক প্রেস কনফারেন্সে গণমাধ্যমকে তিনি বলেন, গত সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখেছি এবং আপনাদের সংবাদমাধ্যমে দেখেছি সোমবার বিকেলে কেশারপাড় ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন এক লোকে সমাবেশ চলাকালীন শতশত নেতাকর্মীর সামনে স্টেজে মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। এ ঘটনার পর আমি নিজেও আমার ফেসবুকে পোস্ট করে এ ঘটনার নিন্দা জানিয়েছি। কিন্তু এর পরপরই নতুন করে নাটক সাজিয়েছে তারা। জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু মামলায় তারা জুতাকে ধারালো অস্ত্র বানিয়ে আমার কর্মীদের ১১ জনের নামে মামলা দিয়েছে। ঐ ১১জন আমার নির্বাচন পরিচালনার মুল দায়িত্বে আছে। তারা আমার সাথে থাকেন সবসময়। আমার নির্বাচনের দায়িত্বে থাকা লোকজনকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছেন। তারা মামলায় উল্লেখ করেছে ধারাল অস্ত্র দিয়ে নাকি তাকে হত্যা চেষ্টা করেছে, অথচ ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে জুতা দিয়ে একজনে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল। অথচ আমি বারবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনাগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অস্ত্র উদ্ধার করতে পারেনি। হেলমেট বাহিনির সেকেন্ড ইন কমান্ড সৌরাভ হোসেন সুমনকে আটক করতে পারে নি। উদ্ধার করা হয় নি অস্ত্র, ঠেকানো যায়নি বহিরাগত সন্ত্রাসীদেন আগমন, আমার পোস্টার ছেঁড়ার অভিযোগ এখনো ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
