ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
আমির খানকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 1:03 AM

আমির খানকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

আমির খানকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খানকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তামিলনাড়ুর চেন্নাইয়ের কারাপাক্কাম থেকে একটি নৌকায় করে তাকে নিয়ে যাওয়া হয়। ঘূর্ণিঝড় মিচাংয়ের কারণে তামিলনাড়ুর বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

আমির খানকে উদ্ধারের ছবি এক্সে শেয়ার করেছেন তামিল অভিনেতা ও প্রযোজক বিষ্ণু বিশাল। ছবিতে দেখা যায়, একটি নৌকায় করে আমির খানকে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, অসুস্থ মায়ের চিকিৎসার জন্য গত অক্টোবর থেকেই নাকি চেন্নাইয়ে থাকছেন আমির খান।

উদ্ধারের সময় সাদা শার্ট ও চোখে চশমা পরা ছিলেন এই অভিনেতা। একটি ছবিতে দেখা যায়, আমির খান ও উদ্ধারকারীদের সঙ্গে সেলফি তুলছেন বিষ্ণু। আরেক ছবিতে বিষ্ণুর স্ত্রী জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জ্বলা গুট্টাকেও দেখা যায়।

পুরো ঘটনার বর্ণনা দিতে যেয়ে এক্সে বিষ্ণু লেখেন, আমাদের মতো আটকে পড়াদের উদ্ধারে সহায়তা করায় দমকল ও উদ্ধার বিভাগকে ধন্যবাদ জানাই। কারাপাক্কামে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তিনটি নৌকা দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এমন পরীক্ষার সময় দারুণ কাজ করছে তামিলনাড়ু সরকার। ধন্যবাদ জানাই, সেই সব প্রশাসনিক কর্মকর্তাদের যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।


ওই ছবিগুলো এক্সে আপলোড করার পরই সবাই আমির খানের বিষয়ে জানতে চান। ওই ছবিতে আমির খানই আছেন কিনা, তা-ও নিশ্চিত হওয়ার চেষ্টা করেন অনেকে। অনেকে আবার আমির খানকে উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status