ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩
জেলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 11:52 PM

জেলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

জেলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন দলিত জনগোষ্ঠীর জনসাধারণ। 

মঙ্গলবার সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে আলোচকরা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত 'বৈষম্য বিলোপ আইন' দ্রুত প্রনয়ণ, বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে হবে। এছাড়াও পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় নিয়ে তাদের সুরক্ষার সকল উপকরণ সরবরাহ করতে হবে। এছাড়াও সকল ধরনের সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সারিফুল্লাহ গেদু, সাজেমান হক মন্ডল, সভাপতি ব্রক্ষনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক দেবসাগর ঠাকুরসহ অন্যান্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status